images

অর্থনীতি

ইডিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

২২ মে ২০২৬, ১২:০২ এএম

অ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আ. কা. মো. আশরাফুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দ্যা কোম্পানি অ্যাক্ট, ১৯৯৪– এর আওতায় মেমোরেন্ডাম এন্ড অ্যাসোসিয়েশন অফ এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ৫৪ (৩) অনুযায়ী আ. কা. মো. আশরাফুজ্জামানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ০১ (এক) বছর মেয়াদে অ্যাসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো, বলা হয় প্রজ্ঞাপনে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় সামাদ মৃধাকে।

এসএইচ/এআরএম