বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করবে এসওএস-বিএসআরএম

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

BSRM SOS
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড. মো. এনামুল হক এবং রুনি রহমান।ছবি: প্রতিষ্ঠানের সৌজন্যে

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দীর্ঘমেয়াদি সুরক্ষা ও মানসম্মত পরিচর্যা নিশ্চিত করতে এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ এবং বিএসআরএমের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

‘ফ্যামিলি হাউস সাপোর্ট ফর অল্টারনেটিভ কেয়ার ফেসিলিটিজ’ নামে এই উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় এসওএস চিলড্রেনস ভিলেজ চট্টগ্রামে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে। এই চুক্তির আওতায়, এসওএস চিলড্রেনস ভিলেজ চট্টগ্রামের ফ্যামিলি হাউসগুলোর জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে বিএসআরএম। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত, দরিদ্র ও এতিম শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, আবাসন ইত্যাদি সুবিধাগুলো নিশ্চিত করা সম্ভব হবে। 


বিজ্ঞাপন


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশে-এর পক্ষ থেকে ছিলেন ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হক এবং বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের হেড অব সিএসআর রুনি রহমান।

অনুষ্ঠানে এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ-এর ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক বলেন, ‘বিএসআরএমের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা দ্বিগুণ শক্তিতে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবো। এর ধারাবাহিকতায়, আমরা বাংলাদেশে আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সক্ষম হবো বলে আমি আশাবাদী।’ 

এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশের মতে, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের মাধ্যমে শিশুদের শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিবারভিত্তিক পরিচর্যায় বেসরকারি খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

দেশে ৫৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ঝুঁকিতে থাকা শিশু ও পরিবারের জন্য পারিবারিক আদলে বিকল্প যত্ন, তরুণদের উন্নয়ন, শিক্ষা এবং জরুরি সহায়তা দিয়ে আসছে। সামাজিক উন্নয়ন ও শিশু কল্যাণে অনন্য অবদানের জন্য সংস্থাটি মর্যাদাপূর্ণ ‘স্বাধীনতা পুরষ্কার’-এ ভূষিত হয়েছে। -বিজ্ঞপ্তি 


বিজ্ঞাপন


ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর