নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
শুক্রবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাব এই শোক জানিয়েছে।
শোকবার্তায় সংগঠনটি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে। একই সঙ্গে তার কর্মজীবনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ক্যাব নেতৃবৃন্দ বলেন, দেশের বাণিজ্য খাতের উন্নয়ন ও নীতিনির্ধারণী কর্মকাণ্ডে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় আরও বলা হয়, মরহুমের মৃত্যুতে দেশ একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তাকে হারালো। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে উল্লেখ করা হয়।
এমআর/এমআই