images

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের আমানতকারীদের অবস্থান কর্মসূচি, ঘেরাওয়ের হুঁশিয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ মার্চ ২০২৬, ১২:১৪ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলসহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

এ সময় আন্দোলনকারীরা দাবি আদায়ে এক ঘণ্টার আল্টিমেটাম দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের সিদ্ধান্তে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর গত দুই বছরের মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ সরকারি অনুকম্পা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আমানতকারীদের জন্য অমানবিক ও অন্যায্য।

তারা বলেন, গত দুই বছর ধরে অনেক আমানতকারী এসব ব্যাংক থেকে মূলধন ও মুনাফা তুলতে পারছেন না। এতে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছে।

642393739_1580392416560988_1011351871268736332_n

বক্তারা ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিল করে চুক্তি অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের মুনাফাসহ আমানতের পুরো অর্থ ফেরত দেওয়ার দাবি জানান। পাশাপাশি অন্যান্য তফসিলি ব্যাংকের মতো সম্মিলিত ইসলামী ব্যাংকে সব ধরনের লেনদেন স্বাভাবিক করার আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবি মানা না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।

টিএই/এমআই