images

অর্থনীতি

আজ কিছুটা কমে বিক্রি হচ্ছে স্বর্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ এএম

দেশের বাজারে কয়েক দফা বৃদ্ধির পর এবার কিছুটা কমেছ স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা এরআগে ২ লাখ ১২ হাজার ১৪৫  টাকা করা ছিল।

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। যা আজ বুধবার থেকে কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা।

এরআগে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা ছিল।

তারও ২২ ক্যারেটের স্বর্ণের দাম দুই লাখ ১০ হাজার ৫৭০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ এক হাজার ছয় টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।

টিএই/এএস