Dhaka Mail Logo

সারাদেশ

মুন্সিগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টা, অভিযুক্ত পলাতক

জেলা প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

মুন্সিগঞ্জে রাতের আঁধারে মা ও মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাপ্পি নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত যুবক পালিয়ে গেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মা হলেন ইভা বেগম (৪০) ও মেয়ে রূপা আক্তার (২৩)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগীদের বাড়ির বসত ঘরের ভিতরে রান্না ঘর থেকে হঠাৎ চিৎকার-চেঁচামেচির শব্দ শুনতে পাওয়া যায়। পরে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে গিয়ে ঘরটি ভেতর থেকে বন্ধ দেখতে পান। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে পার্শ্ববর্তী এলাকা মিরকাদিমের বাসিন্দা বাপ্পি নামের এক যুবককে পালিয়ে যেতে দেখেন ঘটনাস্থল থেকে।

স্থানীয়দের দাবি, পালিয়ে যাওয়ার সময় ওই যুবকের হাতে ধারাল অস্ত্র দেখা যায়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে, তা প্রাথমিক তদন্তে নিশ্চিত হতে পারেনি পুলিশ। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসআই