Dhaka Mail Logo

সারাদেশ

সিলেটে এমপি মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

জেলা প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

সিলেট-৩ আসনের এমপি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম এ মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলিতে এ ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানায়, রাত আড়াইটা থেকে ৩টার দিকে পিকআপে করে এসে একদল দুর্বৃত্ত এম এ মালিকের বাসায় পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এ সময় এমপি মালিক ওই বাসায় ছিলেন। আগুন লাগার বিষয়টি বাসার নিরাপত্তারক্ষী দেখতে পেয়ে দ্রুত সবাইকে খবর দেন। পরে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন জানান, ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

প্রতিনিধি/টিবি