জেলা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
সুন্দরবনে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।
গ্রেফতারকৃতরা হলেন- হাফিজুর রহমান (৩৭) ও আব্দুর রহিম (২৬)।
শুক্রবার (২৭ নভেম্বর) এসআরবি-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এসআরবি-৬ জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার হাফিজুরের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এসআরবি-৬ আরও জানায়, হাফিজুর জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন। অন্যদিকে আব্দুর রহিম তাদের খাদ্য ও রসদ সরবরাহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য দিতেন বলে অভিযোগ রয়েছে।
এসআরবি-৬ জানায়, গ্রেফতার দুজন ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিদের উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এএম