বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

খুলনায় চাঁদা না পেয়ে বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

খুলনায় চাঁদা না পেয়ে বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

ছয় লাখ টাকা চাঁদা না পেয়ে খুলনা নগরীর মহিরবাড়ি খালপাড় এলাকায় জনকল্যাণ স্কুলের সামনে সুমন নামে এক ব্যক্তির বাড়ির গেটে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলে করে আসা তিন যুবক এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল। বাড়ির গেটের সামনে পৌঁছে তারা এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ওই বাড়ির লোকজনের কাছে ছয় লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল দুর্বৃত্তরা। দাবিকৃত টাকা না দেওয়ায় বুধবার বাড়ির গেটে গুলি ছোড়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।

এদিকে, নগরীর টুটপাড়া এলাকায় বুধবার সকালে পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সেজানসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড শটগানের গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার দিনভর নগরীর সাতটি স্থানে গুলির ঘটনা ঘটে। এর মধ্যে দৌলতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর