Dhaka Mail Logo

সারাদেশ

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

জেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে (২৪ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্ত এলাকায় পর্যাপ্ত জনবল বাড়িয়ে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি দিন ও রাতে সীমান্তবর্তী এলাকায় মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে, যাতে সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত ও অনুপ্রবেশ ঠেকানো যায়।

এ ছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। সীমান্তের অন্ধকারাচ্ছন্ন এলাকায় সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে টহল পরিচালনা করা হচ্ছে।

BL

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তের বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) সহ ব্যাটালিয়নের সব সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রতিনিধি/এফএ