জেলা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম
রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলার এনপিপির আহবায়ক জিয়াউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলার সদর ডাইংপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জিয়াউর রহমানের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গোদাগাড়ী মডেল থানার ওসি সুজন মিঞা বলেন, চেক প্রতারণার মামলায় আদালতের পরোয়ানা জারি থাকায় জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/টিবি