Dhaka Mail Logo

সারাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

জেলা প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ এএম

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অগ্নিসংযোগের ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় অবস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পারিবারিক বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

/এসআই