শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম

শেয়ার করুন:

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ

সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। তবে পুলিশের ভাষ্য, কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তুতে আগুন দেওয়া হয়েছিল।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন জানান, প্রতিমন্ত্রীর বাসার সামনে একটি গলির প্রবেশপথে অগ্নিসংযোগ করা হয়। ওই গেট পেরিয়ে ভেতরে একাধিক বাসা রয়েছে, যার মধ্যে একটি হুমায়ুন কবিরের। বাসার ভেতরে আগুন দেওয়া হয়নি। এ ঘটনায় কেউ আহতও হননি।

জানা গেছে, বর্তমানে ওই বাসায় প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে এলে প্রতিমন্ত্রীও সেখানে অবস্থান করেন।

অগ্নিসংযোগের খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

তিনি জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর