জেলা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জুয়েল মাহমুদকে সভাপতি ও কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন সাইফুল ইসলাম। সহসভাপতি হয়েছেন- সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল। জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমান উল্লাহ আমান। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন আরাফাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম।
এর আগে ১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আগের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় সংসদ। ওই কমিটির সভাপতি ছিলেন শাজাহান খান ও সাধারণ সম্পাদক ছিলেন মোমিনুর রহমান মালিতা। শাজাহান খান তার ছেলের এইচএসসি পাসের খবর ফেসবুকে দেওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে কমিটির মেয়াদ শেষ হওয়াকেই বিলুপ্তির কারণ হিসেবে উল্লেখ করা হয়।
প্রতিনিধি/এলএ