Dhaka Mail Logo

সারাদেশ

নাটোরে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারের মালামাল চুরি

জেলা প্রতিনিধি

২১ নভেম্বর ২০২৬, ১০:৪১ এএম

নাটোরের নলডাঙ্গা উপজেলায় সেচকাজে ব্যবহৃত একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার মিটারের মালামাল চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মোন্তাজ ডাক্তারের পুকুরপাড়ে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মোন্তাজ ডাক্তার জানান, সেচ কাজে ট্রান্সফরমারটি ব্যবহার করা হতো। রাতে ট্রান্সফরমারটির মালামাল চুরি হয়ে যাওয়ায় অনেক ক্ষতির মুখে পড়েছি। কিছুদিন আগেও আমাদের এলাকায় এমন একটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হোক।

 

​এ বিষয়ে পল্লী বিদ্যুতের মোমিনপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. মিনাল উদ্দিন জানান, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।  নলডাঙ্গা নাটোর পল্লী বিদ্যুৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা ও থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/টিবি