Dhaka Mail Logo

সারাদেশ

সুনামগঞ্জে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

জেলা প্রতিনিধি

২১ নভেম্বর ২০২৬, ০৮:২৯ এএম

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টায় বাদশাগঞ্জ বাজারে থাকা বিএনপির কার্যালয়ে এই আগুনের ঘটনা ঘটায় তারা। এই ঘটনায় তাৎক্ষণিক বাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।

ইউনিয়নের বাসিন্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি ভুট্টু জানান, বাজারের পাহাড়াদার জানিয়েছেন, মুখোশধারী কয়েকজন এসে দ্রুত আগুন ধরিয়ে চলে যায়।

এরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর দাবি করে তিনি বললেন, বিএনপির বিক্ষুব্ধ নেতা কর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আগুনে অফিসের কয়েকটা চেয়ারের ক্ষতি হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি, কীভাবে কী হয়েছে জানার চেষ্টা করা হচ্ছে।

প্রতিনিধি/টিবি