Dhaka Mail Logo

সারাদেশ

রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ এএম

রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম। এর আগে বুধবার (১৮ নভেম্বর) তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে উপস্থিত হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যা তাকে গ্রেফতার করে।

পরিবার জানায়, বীরমুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু গুরুতর অসুস্থ। তার উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার কথা ছিলো।

এদিকে পুলিশ জানায়, বীরমুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুর নামে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে তিনটি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলা চূড়ান্ত হলেও দুটি মামলা তদন্তাধীন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আব্দুল ওয়াদুদ আলম বলেন, গ্রেফতার মোসাদ্দেক হোসেন বাবলুর নামে মামলা রয়েছে। সেই মামলায় ইতোমধ্যে গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

প্রতিনিধি/টিবি