বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

চাটমোহর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৪ এএম

শেয়ার করুন:

চাটমোহর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য ও চাটমোহর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চাটমোহর পৌর সদরের ছোট শালিকা মহল্লার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতার হেলাল উদ্দিন ছোট শালিকা মহল্লার মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার বলেন, হেলাল উদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। সেই মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, থানা হেফাজতে হেলালকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগের তথ্য যাচাই বাছাই চলছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর