Dhaka Mail Logo

সারাদেশ

পিরোজপুরে ইয়াবা ব্যবসায়ীকে আটকের পর শ্বশুরবাড়িতে অভিযান, ককটেল উদ্ধার

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম

পিরোজপুরে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মীর সোহাগ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্বশুরের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটককৃত মীর সোহাগ সদর উপজেলার আলমকাঠী এলাকার মৃত সালাম মীরের পুত্র।

Raid_conducted_at_in-laws'_house_in_Pirojpur_following_the_arrest_of_a_Yaba_dealerমঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ৪টার দিকে তাকে আটকের পর সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাসা গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে চুঙ্গাপাসা গ্রামে অভিযান চালিয়ে মীর সোহাগকে ৩০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্বশুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। 

এ সময় বাড়িটি থেকে তিনটি ককটেল ও বিস্ফোরকজাতীয় ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহাবুব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আটক মীর সোহাগ বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

প্রতিনিধি/এএম