পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুদকের কর্মকর্তারা পাসপোর্ট অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম, দাপ্তরিক নথি ও সেবার পরিবেশ নিবিড়ভাবে খতিয়ে দেখেন।
তবে অভিযানের মূল লক্ষ্য— অভিযুক্ত আনসার সদস্যদের কাউকেই কর্মস্থলে পাওয়া যায়নি।
অভিযান শেষে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য এবং সেবাগ্রহীতাদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগে এই অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এলএ




