জেলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ এএম
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিয়ষক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, জামায়াত ক্ষমতায় আসলে মা-বোনেরা ইজ্জত নিয়ে চলাফেরা করতে পারতো না। যারা জান্নাতের টিকিট বিক্রি করে ভোট আদায় করতে পারে, তারা কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেখিয়ে বিয়ের পাশাপাশি ধর্ষণও করতে পারে। সারাদেশে জামায়াতের কর্মকাণ্ড দেখে মনে হয়, জামায়াত ধর্ষণ, মাদক ও চাঁদাবাজিতেও চ্যাম্পিয়ন হয়ে গেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মাদারীপুরে শহরের পৌরসভার ঈদগাহ্ মাঠে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
_Pic_(6)_20261028_101249139.jpg)
এসময় বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার কঠোর সমলোচনা করেন সংরক্ষিত নারী আসনের এমপি ও কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, এই কর্মকাণ্ডের মানুষদের বিতরিত করে দেশকে সুন্দর একটি নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করছে বর্তমান সরকার। একই সঙ্গে স্বৈরাচারমুক্ত দেশ গঠনেও বিএনপি কাজ করছে বলেও মন্তব্য করনে তিনি।
_Pic_(2)_20261028_101402318.jpg)
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি ব্রিজ এলাকায় শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিঞা, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুসহ অনেকেই।
প্রতিনিধি/টিবি