বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

জুলাই বিএনপি ধারণ করে আর জামায়াত-এনসিপি বিক্রি করে: এমপি খোকন

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ এএম

শেয়ার করুন:

জুলাই বিএনপি ধারণ করে আর জামায়াত-এনসিপি বিক্রি করে: এমপি খোকন
এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, জুলাই বিএনপি ধারণ করে আর জামায়াত ও এনসিপি তা বিক্রি করে। বিএনপি ধারণ করে, কিন্তু তা কখনই বিক্রি করে না।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের ডাসার উপজেলার বাঘমারা সার্বজনীন গোবিন্দ মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খোকন তালুকদার বলেন, জামায়াতের আমির বলেছিলো, রাখ তোদের ফ্যামিলি কার্ড আর এখন ফ্যামিলি কার্ডের জন্য জামায়াতের প্রতিটা এমপিরা পাগল হয়ে গেছে। কার আগে কে ফ্যামিলি কার্ড নিবে। মানুষকে কথা দিয়ে কথা রাখতে পারে না। যাদের কথার সঙ্গে কাজের মিল নেই। তাদের কাছ থেকে সাবধান থাকবেন।

জামায়েত ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের উদ্দেশ্যে খোকন তালুকদার আরও বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ভোট দিয়েছে। জনগণের ভালোবাসায় বিএনপি ক্ষমতায় আসছে।  জনগণের ইচ্ছায় বাংলাদেশে বিএনপি থাকবে। তাদের ভালবাসায় তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবে। জামায়াতের কথায় কিছু যায় আসে না। কে আসবে বাংলাদেশের মাটিতে, কে যাবে, কে ক্ষমতায় থাকবে তার মালিক হচ্ছে জনগণ এবং বিএনপি সেটাই বিশ্বাস করে।

এদিকে, স্থানীয় এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার প্রতিটি পূজা মণ্ডপে স্বয়ং নিজে গিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি নজরদারি করায় খুশি মন্দির কমিটি ও ভক্তবৃন্দ।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে এমপির সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খান, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান আজাদসহ অনেকেই।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর