Dhaka Mail Logo

সারাদেশ

দেশ ছাড়ার গুঞ্জনের মধ্যে আলোচিত রুমি বললেন, ‘দেশেই আছি’

জেলা প্রতিনিধি

২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম

টঙ্গীর মাদরাসায় শিশু নিপীড়নের ঘটনায় আলোচিত শাহজালাল রুমি ‘দেশেই আছেন’ বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ) দুপুর সাড়ে ৩টার দিকে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি দেশে থাকার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনি ‘দেশেই থাকবেন’। আপাতত তার ‘দেশের বাহিরে যাওয়ার কোনো পরিকল্পনা’।

তবে, তিনি আসলেই দেশ ছেড়েছেন কি-না বা কোথায় আছেন, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তার স্বজনের তথ্য অনুযায়ী, তিনি ‘দেশেই’ আছেন এবং আগাম জামিন নেওয়ার চেষ্টা করছেন।

স্বজনরা আরও জানান, তিনি আগের মতো স্বাভাবিক নেই। প্রতিনিয়ত দেশ-বিদেশ থেকে বিভিন্ন হুমকি বার্তা আসছে। তিনি মাঝে মাঝে মোবাইল ফোন বন্ধ রেখে নিরাপদে আছেন।

এর আগে, গত শুক্রবার গাজীপুরের টঙ্গীর কলেজ গেইট আওচপাড়া এলাকায় ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বহিরাগতদের নিয়ে প্রবেশ, শিক্ষককে মারধর, অফিসকক্ষ ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগে মামলা হয়। মাদরাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আলমাস হোসেন বাদী হয়ে শাহজালাল রুমির বিরুদ্ধে মামলাটি করেন।

অন্যদিকে, সাত বছর বয়সী ওই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শাহজালাল রুমীর করা মামলায় অভিযুক্ত শিক্ষক মুসলেহ উদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। গত রোববার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের আবেদন করা হলে শুনানি শেষে তা নামঞ্জুর করেন বিচারক।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন জানান, রোববার আসামিপক্ষ আদালতে জামিনের আবেদন করে। এ সময় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বাদীপক্ষে আইনজীবী নিয়োগের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। তিনি বলেন, শুনানির শুরুতে বিচারক ভুক্তভোগী শিশুর ২২ ধারায় দেওয়া জবানবন্দি দেখতে চান। জবানবন্দি পর্যালোচনা শেষে শুনানি শুরু হলে উভয় পক্ষের বক্তব্য, শিশুর জবানবন্দি ও মামলার পারিপার্শ্বিক তথ্য বিবেচনায় নিয়ে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া মাদ্রাসা ভাঙচুর, টাকা লুট ও শিক্ষককে মারধরের অভিযোগে মাদরাসা কর্তৃপক্ষ ওই দুটি মামলা তদন্ত চলছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মহিউদ্দিন আহমেদ বলেন, থাপ্পড় কান্ডে আলোচিত শাহজালাল রুমীর বিদেশে যাওয়ার কোনো তথ্য তার কাছে নেই।

প্রতিনিধি/এএম