Dhaka Mail Logo

সারাদেশ

যশোরে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, গুরুতর আহত বাবা

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ০১:৩৯ এএম

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও চার বছরের শিশুসন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর ফারুক। রোববার (২৬ অক্টোবর) রাতে উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও তাদের চার বছরের ছেলে আবদুর রহমান। আহত ওমর ফারুক যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে ওমর ফারুক স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় দোঁদাড়িয়া মোড়ে পেছন দিক থেকে একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত হন ওমর ফারুক।

দুর্ঘটনার পর পিকআপটি নিয়ে চালক পালিয়ে যান। এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন।

প্রতিনিধি/এআরএম