সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফেনীতে ‘মানসিক ভারসাম্যহীন’ মেয়ের দায়ের কোপে প্রাণ গেল মায়ের

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১১:০১ পিএম

শেয়ার করুন:

ফেনীতে ‘মানসিক ভারসাম্যহীন’ মেয়ের দায়ের কোপে প্রাণ গেল মায়ের
দাগনভূঞা থানা। ছবি: ঢাকা মেইল

ফেনীর দাগনভূঞা উপজেলায় মেয়ের ধারালো বটির কোপে মা নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ডেউয়ালিয়া গ্রামের বাদশা মিয়ার বাড়ির (বড় বাড়ি) হোসেন মিয়ার ঘরে এ ঘটনাটি ঘটে। 

খবর পেয়ে দীর্ঘ প্রচেষ্টার পর রাত ১০টার দিকে হোসেন মিয়ার স্ত্রী সেতারা বেগম (৬৫) মরদেহ উদ্ধার করে মানসিক ভারসাম্যহীন রানুকে (৪২) আটক করেছে পুলিশ।

প্রতিবেশীরা জানায়, বেশ কিছুদিন আগে থেকে হোসেন মিয়ার মেয়ে রানু সবার সাথে অসংলগ্ন আচরণ শুরু করে। সম্প্রতি সে কয়েকবার তার স্বামীকেও মারধর করার পর কয়েক দিন আগে তাকে বাবার বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে রেখে তাকে মানসিক চিকিৎসাসহ আনুসাঙ্গিক চিকিৎসা দেওয়া হচ্ছে। 

রোববার রাতে রানু ঘরের অন্যদের একটি কক্ষে আটকিয়ে হঠাৎ ধারালো বটি নিয়ে তার মা সেতারাকে কোপাতে থাকে। এক পর্যায়ে ঘরের দরজার ভেতর দিয়ে আটকে রানু বটি নিয়ে ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে দৌড়াতে থাকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর বিল্ডিংয়ের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। একই সাথে মানসিক ভারসাম্যহীন অমেয়ে রানুকে আটক করে।

স্থানীয় ছাত্রদল নেতা সরোয়ার পারভেজ জানান, মেয়েটি স্বামীর বাড়িতে ভালোই ছিল। কিন্তু গত কয়েক দিন যাবত সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম জানান, ঘটনা কীভাবে হয়েছে- তা এখনো জানা হয়নি। আমরা স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে নারীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। তার গায়ের বিভিন্ন স্থানে কোপের আঘাত রয়েছে। ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বটিসহ এক নারীকে আটক করা হয়েছে। তবে স্থানীয়রা বলছে, ওই নারী মানসিক সমস্যাগ্রস্ত। বিষয়টি আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর