জেলা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ এএম
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া এলাকায় বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে বিরোধের জেরে লাঠির আঘাতে এক ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বাড়িওয়ালা ও তার স্ত্রীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে বিরোধের একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন ওই ভাড়াটিয়া। পরে তার মৃত্যু হয়।
সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মিরাজ খান বলেন, নিহত ভাড়াটিয়ার মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে বাড়ির মালিক ও তার স্ত্রীকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
প্রতিনিধি/টিবি