রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম

শেয়ার করুন:

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

যশোরে গণপিটুনিতে আহত শাহিন(৪৫) ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে স্থানীয় জেনারেল হাসপাতালে তিনি মারা যান। মৃত শাহীন শহরের পুরাতন কসবা এলাকার মৃত মুজিবর রহমানের ছেলে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১৯ নভেম্বর) রাত ৭টার দিকে কে বা কারা শাহিনের শহরের গরিব শাহ দরগা পাশে পার্কে হামলা চালিয়ে গণপিটুনি দিয়ে আহত করে। পরে দরগা এক ব্যক্তি শাহিনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীরা তাকে পিটিয়ে দু’পা ভেঙ্গ দেওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় এদিন বিকেল ৫টার দিকে তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের সাজার্রি বিভাগের ডাক্তার সোয়াইলা আওয়াল সারা বলেন, আহত ব্যক্তিকে হাসপাতালে পাগল হিসেবে ভর্তি করা হয়। মূলত তিনি গণপিটুনিতে আহত ছিলেন। আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। পরিবারে সঙ্গে কথা হলে তবেই বুঝা যাবে শাহীনের ওপরে হামলা পরিকল্পিত না চোর সন্দেহে গণপিটনি ছিল।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর