Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লায় যুবদল নেতা হত্যার ঘটনায় আটক ১

জেলা প্রতিনিধি

১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ এএম

কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড কাপ্তান বাজার এলাকার যুবদল নেতা আবু কাউসারকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) মধ্য রাতে কুমিল্লা নগরীর ১৮ নম্বর ওয়ার্ড নুরপুর একটি বাড়ি থেকে আবু কাউসার হত্যার মূল অভিযুক্ত তৌহিদকে ডিবি পুলিশ আটক করে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো.  লুৎফর রহমান। তিনি জানান, ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে নুরপুর থেকে তাকে আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন,  এখনও মামলা করা হয়নি। নিহত কাউসার এর লাশ শনিবার দুপুরে জানাজা, দাফন করে ভিকটিমের পরিবার মামলা করবে। নিহত আবু কাউসারের পরিবার শোকাহত তাই তারা কাল মামলা করেনি।

উল্লেখ্য, শুক্রবার (১৬ অক্টোবর) গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় আবু কাউসারকে নৃশংস কুপিয়ে হত্যা করা হয়। নিহত কাউছার স্থানীয় নেতা কবিরের ছোট ভাই। 

প্রতিনিধি/টিবি