Dhaka Mail Logo

সারাদেশ

চাঁদপুরে ইয়াবা সেবন করে মাতলামি করায় কারাদণ্ড

জেলা প্রতিনিধি

১২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পিএম

চাঁদপুরে ইয়াবা সেবন করে মাতলামি করার অভিযোগে মহসিন ভুঁইয়া (৪৮) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের যমুনা রোডের ক্লাবের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মহসিন ভুঁইয়া চাঁদপুর সদর উপজেলার মধ্য তরপুরচণ্ডী এলাকার বাসিন্দা। তার বাবা মৃত আলেক ভুঁইয়া এবং মা মৃত হাসিনা বেগম।

আরও পড়ুন

প্রেমের টানে ভাইকে নিয়ে জয়পুরহাটে এলেন ভারতীয় যুবক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চাঁদপুর জেলা কার্যালয় ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ অভিযানে তাকে ইয়াবা সেবন করে মাতলামি করা অবস্থায় আটক করা হয়। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জামও পাওয়া যায়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মহসিন ভূঁইয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেন।

অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান।

প্রতিনিধি/এসএস