Dhaka Mail Logo

সারাদেশ

নাটোর রেলস্টেশন থেকে জার্মানি তরুণের ব্যাগ চুরি

জেলা প্রতিনিধি

০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৩ এএম

নাটোরে রেলস্টেশন থেকে জার্মানি এক পর্যটকের ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ কাগপত্রসহ একটি ব্যাগ চুরি হয়েছে। এ ঘটনা নাটোর সদর থানায় তিনি একটি অভিযোগ দিয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার কক্ষে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বুধবার দুপুরে সান্তাহার রেলস্টেশন থেকে নাটোর উদ্দেশ্যে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে উঠেন ওই জার্মানি তরুণ। বিকেলে নাটোর রেলস্টেশনে নামেন। নাটোর থেকে অন্য ট্রেনে ভারত যাওয়ার উদ্দেশ্যে দর্শনা স্টেশনের দিকে যাওয়ার কথা ছিল জার্মানি তরুণের। নাটোর স্টেশনের যাত্রী বিশ্রামাগার কক্ষে অবস্থানের সময় এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। একপর্যায়ে ওই যুবক কৌশলে ক্রিল ল্যান্ডারের ব্যাগ, ল্যাপটপ ও ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগ না পেয়ে নাটোর স্টেশনে কান্নায় ভেঙে পড়েন তিনি। বিষয়টি তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। নাটোর রেলস্টেশন কর্তৃপক্ষ বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে অবহিত করেন। জার্মানি তরুণকে নাটোর সদর থানায় যাওয়ার পরামর্শ দেন নাটোর স্টেশন কর্তৃপক্ষ। জার্মানি তরুণ থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান জানান, বিষয়টি জিআরপি পুলিশের। যেহেতু তিনি বিদেশি নাগরিক, সে ক্ষেত্রে বিষয়টি তথ্যপ্রযুক্তির সহায়তায় জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/টিবি