কমলাপুর রেলওয়ে স্টেশনে ম্যানেজারের কন্ট্রোল রুম থেকে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ারের দুইটি মোবাইল ও একটি ওয়ালেট চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক সাংবাদিকদের ক্যামেরা ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক অজ্ঞাত ব্যক্তি ভিড়ের মধ্যে টেবিলের ওপরে থাকা মোবাইল ও ওয়ালেট চুরি করে নিয়ে যায়। লোকটির পরনে সাদা পাঞ্জাবি ও টুপি ছিল।
ফুটেজে আরও দেখা যায়, অজ্ঞাত লোকটি মোবাইল ওয়ালেট নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে যাচ্ছে। বাইরে বেরিয়ে এসে পকেটে থাকে ওয়ালেট বের করে হাতে নিচ্ছে।
এ বিষয়ে স্টেশন ম্যানেজার সানোয়ার সানোয়ার আলম ঢাকা মেইলকে বলেন, আমার দুটি মোবাইল চুরি হয়েছে, যার একটি সরকারি মোবাইল ছিল। যেখানে গুরুত্বপূর্ণ তথ্য ও নাম্বার ছিল, ওয়ালেটে প্রায় ৪৬ হাজার টাকা ছিল।
তিনি আরও জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে, তারা সন্দেহভাজন ব্যক্তিকে ধরার চেষ্টা চালাচ্ছে।
সাংবাদিকদের এতগুলো ক্যামেরা সামনে থেকে মোবাইল চুরির ঘটনা উপস্থিত সবাই বিস্ময় প্রকাশ করেছেন।
টিএই/এএস




