Dhaka Mail Logo

সারাদেশ

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির দুই নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি

০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পিএম

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া ও জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে জাতীয় নাগরিক পার্টির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের বহিষ্কারে তথ্য জানানো হয় দলটির অফিসিয়াল ফেসবুক পেজে।

বার্তায় উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এবং সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো।

অপর এক বার্তায় মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগের গুরুত্ব এবং সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হল। একই সঙ্গে দলের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। 

উভয় বার্তায় বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

প্রতিনিধি/এসআই