Dhaka Mail Logo

সারাদেশ

‘মাদক না ছাড়লে’ বাড়িতে ব্যানার টাঙানোর ঘোষণা

উপজেলা প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকবিরোধী র‌্যালিতে মাদকসেবীদের মাদক না ছাড়লে তাঁদের বাড়িতে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’- এমন ব্যানার টাঙানোর ঘোষণা দিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার আবুতোরাব স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। 

র‌্যালিতে আবুতোরাব উচ্চ বিদ্যালয়, আবুতোরাব ফাজিল মাদরাসা, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী, প্রাক্তন শিক্ষর্থী পরিষদ প্রকাচৌক, প্রাক্তন শিক্ষার্থী পরিষদ আফামা, আলোকিত সংগঠনসহ রাজননৈতিক নেতাকর্মী ও বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা অংশ নেন।

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী'র প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েলের সভাপতিত্বে ও শিকড় সংঘের সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিনের সঞ্চালনায় র‌্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই থানার ওসি তদন্ত মো. আওলাদ, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন, বিএনপি নেতা জাকারিয়া মহিউদ্দিন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবসার উদ্দিন, আবুতোরাব ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. সানাউল্লাহ, আবুতোরাব ফাজিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মাওলানা রবিউল হোসেন নিজামী, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহেদ আহসান, আলোকিত সংঘের সভাপতি আজিম উদ্দিন, সৈদালী ঐকতান সংঘের সভাপতি মো. মাসুম বিল্লাহ, মায়ানী ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া পরিষদের আহ্বায়ক আবদুল কাইয়ুম হাসান।

mirsorai2

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন, বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুল, চট্টগ্রামস্থ মিরসরাই সমিতি’র সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল হোসেন রাজিব এবং সাবেক ছাত্রনেতা সোয়েব হাসান প্রমুখ।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকসেবীদের মাদক ছাড়তে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদক বিক্রেতাদের বিরুদ্ধেও সবাইকে সোচ্চার হতে হবে। মাদক নির্মূলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা।

প্রতিনিধি/এসআই