বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
নিহত বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার নাজমুল হক (৩৫)।

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে লাফ দিয়ে বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার নাজমুল হক (৩৫) আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিলেল ৪টার দিকে আদালতের ১০ তলা ভবনের সাততলার সামনের অংশ থেকে লাফ দেন তিনি। কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরিশাল কোর্ট পুলিশের ইন্সপেক্টর তারক বিশ্বাস জানান, আদালত ভবনের নিচে একজন পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে নাজমুল হককে পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সাততলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।

তারক বিশ্বাস আরও বলেন, ভবনটির নির্মাণশৈলীর কারণে অসাবধানতাবশত কারও নিচে পড়ে যাওয়ার সুযোগ নেই। ভবন থেকে পড়ে গেলে কার্নিসে বাধাপ্রাপ্ত হওয়ার কথা। এ ছাড়া তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সম্ভাবনাও কম। কারণ, ঘটনার সময় আদালত ভবনে অনেক লোকজন উপস্থিত ছিলেন।

লাশ বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার কারণ ও বিস্তারিত তদন্ত করে দেখছে থানা পুলিশ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর