জেলা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ১২:০৯ পিএম
বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে এসআরবি-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকার মোড়েলগঞ্জ থেকে মোংলাগামী পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬,এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান এ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন— বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের মো. ইব্রাহিম (২৩), রংপুরের বৈকুণ্ঠপুর গ্রামের পারভেজ আহম্মেদ (২৫) ও নূর আমিন (২৮) এবং রংপুরের বেলুবালারহাট গ্রামের আমিনুর রহমান (৩২)।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
এসআরবি-৬, এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের মোংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানান এ কর্মকর্তা।
প্রতিনিধি/টিবি