মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

নোয়াখালীতে এসআরবি’র অভিযান, মাদকসহ কারবারি আটক

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ এএম

শেয়ার করুন:

নোয়াখালীতে এসআরবি’র অভিযান, মাদকসহ কারবারি আটক

নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো. নুরুল হক (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক নুরুল হক সোনাইমুড়ী উপজেলার রাজিবপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের বজরা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় স্থানীয় ইয়াকুব আলীর তিনতলা বাড়ির সামনের কাঁচা রাস্তায় পৌঁছালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় সদস্যরা দ্রুত তাকে আটক করে তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নরুল হক দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে অভিনব কৌশলে মাদক সংগ্রহ করে নোয়াখালীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

এসআরবি-১১ কমান্ডার মিঠুন কুমার কুন্ড বলেন, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর