Dhaka Mail Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৯৮

জেলা প্রতিনিধি

০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ এএম

নারায়ণগঞ্জ পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ও মাদক কারবরিসহ বিভিন্ন মামলায় ৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) জেলার ৭টি থানা এলাকায় ডিবি পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে।

​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জন সদস্য, ৮ জন মাদক কারবারি, ৫৮ জন মাদকসেবী, ৭ জন পরোয়ানাভুক্ত আসামি, ১ জন চোর, নিয়মিত মামলার ৮ আসামি এবং অন্যান্য অপরাধের অভিযোগে ৭ জনসহ সর্বমোট ৯৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি