সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১৪

জেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ এএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১৪

নারায়ণগঞ্জের সাত থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৭২ জন মাদকসেবী, ১২ জন মাদক কারবারি এবং বিভিন্ন মামলা ও পরোয়ানায় ২৮ জন রয়েছেন। এ ছাড়া নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে সাতজন মাদকসেবী ও জিআর পরোয়ানাভুক্ত একজনসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার অভিযানে ২০ জন মাদকসেবী, এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি এবং জিআর পরোয়ানাভুক্ত দুজনসহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বন্দর থানার অভিযানে নয়জন মাদকসেবী, ৫১টি ইয়াবাসহ একজন মাদক কারবারি, পরোয়ানাভুক্ত তিনজন ও পূর্বের মামলায় তিনজনসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

রূপগঞ্জ থানার অভিযানে পাঁচজন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ইয়াবা ও হেরোইন উদ্ধারের ঘটনায় পাঁচ মাদক কারবারি, ২৫ মাদকসেবী, পরোয়ানাভুক্ত তিনজন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের একজনসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

জয়পুরহাটে সরকারি গাছ কাটার দায়ে তিনজনের কারাদণ্ড

সোনারগাঁ থানার অভিযানে ১২৫টি ইয়াবাসহ তিন মাদক কারবারি, পরোয়ানাভুক্ত চারজন, দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির অভিযোগে একজন, নিয়মিত মামলায় দুজন এবং ১৪ মাদকসেবীসহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আড়াইহাজার থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৩ হাজার ২০০ টাকা জব্দসহ একজন মাদক কারবারি, একজন মাদকসেবী ও নিয়মিত মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের একজন এবং নিয়মিত মামলায় একজনসহ মোট দুজনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, অভিযানে মোট ৭২ জন মাদকসেবী, ১২ জন মাদক কারবারি, বিভিন্ন মামলা ও পরোয়ানায় ২৮ জন এবং নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা ১১৪।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর