জেলা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ এএম
গাইবান্ধার সাদুল্লাপুরে মতিয়ার রহমান নামে জেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবন্দী দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাদুল্লাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) হাসানুল কবির গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেছেন।
মতিয়ার রহমান ওই গ্রামের মৃত আসমত সরকারের ছেলে। তিনি জেলা আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি।
পুলিশ জানায়, মতিয়ার রহমান একটি সিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরও একটি পারিবারিক মামলা রয়েছে।
সাদুল্লাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) হাসানুল কবির বলেন, মামলার পরোয়ানার ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। এ আসামি মতিয়ার রহমানকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/টিবি