বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ এএম

শেয়ার করুন:

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. অনিরুজ্জামান অনিককে (৩৫) রাজধানী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ভাটারা থানা এলাকা থেকে অনিককে গ্রেফতার করা হয়।

অনিক পিরোজপুর পৌরসভার খামকাটা এলাকার বাসিন্দা মো. আকতারুজ্জামান ফুলু ও শিরিন আক্তারের ছেলে। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর দুপুরে ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২০ থেকে ২৫ জন ব্যক্তি বিস্ফোরক দ্রব্য নিয়ে মিছিল করে কুড়িল বিশ্বরোডের দিকে আসছেন।

পুলিশের অভিযোগ, ওই ব্যক্তিরা নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে দুপুর ১টা ১০ মিনিটের দিকে পুলিশ কুড়িল সাহারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। এর আগে দুপুর ১টা ৫ মিনিটের দিকে কয়েকজন সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।

পুলিশ আরও জানায়, ভাটারা থানা এলাকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েক জন নেতাকর্মীর সঙ্গে অনিককে একাধিকবার উসকানিমূলক কথাবার্তা বলতে দেখা গেছে।

আদালতে দেওয়া রিমান্ড আবেদনে পুলিশ বলেছে, মামলার মূল রহস্য উদ্ঘাটন, আসামির সঠিক নাম-ঠিকানা যাচাই এবং ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের স্বার্থে অনিককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে তার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

ভাটারা থানার এসআই আব্দুল কাদের বলেন, গ্রেফতার অনিরুজ্জামান অনিকের পিসিপিআর (পুলিশ ক্রিমিনাল পেট্রোল রেকর্ড) যাচাই করে তার বিরুদ্ধে মোট ৯টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি বুধবার রাতে নিশ্চিত করে জানান, ঢাকায় গ্রেফতার অনিকের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় বিভিন্ন অভিযোগে ৮-৯টি মামলা রয়েছে। এছাড়া ঢাকায়ও একটি মামলা আছে অনিকের নানে সেই মামলায় অ্যারেস্ট দেখানো হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর