Dhaka Mail Logo

সারাদেশ

শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা মূল্যের ২৬ পিস স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামের এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার সময় স্থানীয় বাগআঁচড়া বাজারের এক মার্কেট থেকে স্বর্ণের বারসহ পাচারকারী রিপনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা স্বর্ণেরবার গুলো যশোরের এক দক্ষ জুয়েলারি দিয়ে যাচাই করা হয়েছে, যা খাঁটি স্বর্ণ এবং ২৪ ক্যারেটের।

রাত সাড়ে ১১টার দিকে খুলনা-২১ বিজিবির সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গ্রেফতার রিপন হোসেন বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপান সূত্রে খবর পেয়ে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল শার্শার বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট থেকে রিপনকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে আসে। এসময় তার দেওয়া তথ্য মতে, তার কাছে কৌশলে লুকানো অবস্থায় ২৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম। এবং বাজার মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। তার বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/টিবি