বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

যশোরে চার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

যশোরে চার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরে রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তি ফরিদপুর জেলার বনমালীপুর উপজেলার জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস (৩১)।

বিজিবি জানায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি টহলদল অভিযান চালায়। এসময় অমিত বিশ্বাসের প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪৬৬ দশমিক ৪৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন

নড়াইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাখ টাকা জরিমানা-কারাদণ্ড

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অমিত বিশ্বাস জানায়, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত পথে ভারতে পাচারের চেষ্টা করছিল।

জব্দ স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

2025-09-02_at_14.00.26_88114d79

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ণ, মাদক, রূপা, হুন্ডি ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান চলছে। আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর