Dhaka Mail Logo

সারাদেশ

রূপসায় যুবককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের ফ্রেশ ফুডস এর পিছনে বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে মোমিনবাগে বিলের ভেতর মাছের ঘেরের পানির মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বাপ্পি আলাইপুর গ্রামের মৃত আকবর শেখের ছেলে।

পুলিশ জানায়, ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার ঘাড়ের ডান পাশের কাঁধে দু’টি গুলি চিহ্ন এবং কপাল ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

 

রূপসা থানার ওসি (তদন্ত) মো. আব্দুস সবুর বলেন, বাপ্পির বাড়ি আলাইপুরে হলেও তার কোনো স্থায়ী ঠিকানা নেই। তার পূর্বের ইতিহাস ভাল না। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতারে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রতিনিধি/টিবি