Dhaka Mail Logo

সারাদেশ

ফরিদপুরে পানিতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রীর

জেলা প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ এএম

ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে সুমাইয়া আক্তার (১০) নামক এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি  মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

সুমাইয়া ওই মহল্লার বিদ্যুৎ মিস্ত্রি শামীম মোল্লার মেয়ে ও হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সুমাইয়া ও প্রতিবেশী আরেক শিশু নুরুন্নাহার ডোঙ্গা নিয়ে বাড়ির সামনের মাঠে জমে থাকা পানিতে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সুমাইয়া ডোঙ্গা থেকে পানিতে পড়ে ডুবে যায়। পরে তার সঙ্গে থাকা নুরুন্নাহার বাড়িতে এসে ঘটনাটি জানালে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তাকে পানি থেকে উদ্ধার করা হয়। এরপর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওমর আলী খয়রাতি জানান, শনিবার দুপুরে আমাদের মহল্লায় সুমাইয়া নামে একটি শিশু পানিতে ডুবে মারা গেছে।

প্রতিনিধি/টিবি