রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ মে ২০২৩, ০৯:১৬ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

মিরসরাইয়ে আম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান নওরিন (৮) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের নজু ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

নুসরাত ওই বাড়ির আনোয়ার হোসেনের মেয়ে। একইদিন বিকেলে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সে ভূইয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। 

নওরিনের চাচা নাছির উদ্দিন বলেন, আমার ভাতিজি মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে পাশ্ববর্তী বাড়ির পুকুর পাড়ে আম কুড়াতে যান। এসময় পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়। আমার ভাইয়ের তিন সন্তানের মধ্যে নওরিন বড় ছিল।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এভাবে পানিতে ডুবে মেয়েটি মারা যাওয়া খুবই দুঃখজনক।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর