জেলা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ এএম
নড়াইল সদর উপজেলায় পুকুর পাড়ে পড়ে থাকা ওসমান গনি (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দলজিৎপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে সদর উপজেলার দলজিৎপুর এলাকায় একটি পরিত্যক্ত পুকুর পাড়ে একটি মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি মুখ থুবড়ে পুকুর পাড়ে পড়ে ছিলো। স্থানীয় ও স্বজনরা মরদেহটির পরিচয় শনাক্ত করেন যে, তিনি একই গ্রামের বাসিন্দা তার নাম ওসমান গনি। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ ও তিনি কি কারণে সেখানে গিয়েছিলেন তা জানা যায়নি। পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি