শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় ধানখেতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ০৩:৩২ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় ধানখেতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি ধানখেত থেকে অজ্ঞাত ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) সকালের দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের বুড়িরঘর নামকস্থান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  

স্থানীয়রা জানায়, ওই সময় বুড়িরঘর নামক এলাকার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে পাশের ধানখেতে মরদেহটি পরে থাকতে দেখা যায়। ব্যক্তিটির নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেছে।

আরও পড়ুন

সাদল্লাপুরে পৃথক ঘটনায় প্রাণ গেল ২ জনের

বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি আমাকে সাড়ে ছয়টার দিকে অপরিচিত এক ব্যক্তি ফোন করে জানায়। পরে পুলিশে ফোন দিলে পুলিশ ৭টার দিকে এসে মরদেহটি উদ্ধার করেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর