Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লায় মা-ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক ছেলে আটক

জেলা প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম

কুমিল্লায় ছেলের হাতে মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে এলে বড় ভাবি রাবেয়া বেগমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত ভাবিকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ( কুমেক) প্রেরণ করেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।

​নিহতরা হলেন—পেয়ারা বেগম ( ৬২) এবং তার ৮ মাস বয়সী ভাতিজি। ভাতিজির নাম এখনো জানা যায়নি।

ঘাতক ইমন মৃত ফরিদ মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. শামীম আহসান বলেন, সকালে চিৎকার শুনে ঘরে গিয়ে দেখি, মেঝেতে মা পেয়ারা বেগম ও খাটের ওপর ৮ মাস বয়সী ভাতিজির মরদেহ পড়ে আছে। এলাকাবাসী ঘাতক ঈমনকে আটক করে ঘরে তালাবদ্ধ করে রাখে, পরে পুলিশ তাকে আটক করে। তবে কি কারণে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এখন কিছুই বলতে পারছি না।

দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন,  ঘটনাটি শোনার পর পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমি নিজেও সেখানে যাচ্ছি। শুনেছি ছেলেটা দীর্ঘদিন ধরে অসুস্থ। তাকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে বলতে পারব।

প্রতিনিধি/টিবি