Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

জেলা প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ এএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এই কমিটি গঠন করে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক মোহাম্মদ মাইনউদ্দিন খান। তিনি জানান, হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। তিনি একই সঙ্গে কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। কমিটিতে গণপূর্ত অধিদফতরের দুজন এবং ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি রয়েছেন।

আরও পড়ুন

‘ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর তথ্য তদন্ত করে দেখা হবে’

মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, লিফটে আগুন লাগার ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না, তদন্ত কমিটি তা খতিয়ে দেখবে। কারও গাফিলতি পাওয়া গেলে তা চিহ্নিত করা হবে। পাশাপাশি এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ করা হবে। তদন্তে অন্য কোনো বিষয় উঠে এলে সেগুলোও বিবেচনায় নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস