Dhaka Mail Logo

সারাদেশ

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

শেরপুর সদর থানা-পুলিশের অভিযানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কসবা বারেকপাড়া মহল্লার মো. মহসিন আলীর ছেলে মো. মাহাবুব হাসান মাহিম (১৯), সদর উপজেলার মনকান্দা গ্রামের আলমাস মিয়ার ছেলে মো. এনামুল হক (৫৮), মীরগঞ্জ মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে মো. জাকারিয়া তপু মিয়া (২৭), কসবা মোল্লাপাড়া মহল্লার আবুল কাশেমের ছেলে মো. সজিব মিয়া (২৬), মীরগঞ্জ মহল্লার মৃত জামানের ছেলে মো. মারুফ (২২), সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. আলমের ছেলে ফাহিম আহম্মেদ (১৯) এবং কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে মো. ইয়াছিন আরাফাত (১৯)।

আরও পড়ুন

বিএনপিতে যোগ দিয়েও শেষরক্ষা হলো না স্বেচ্ছাসেবক লীগ নেতার

পুলিশের ভাষ্য, গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী। তাদের বিরুদ্ধে দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন স্থানে দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ড এবং শান্তিপূর্ণ পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস